বিনোদন

মঞ্চে অসুস্থ হয়ে আইসিইউতে বলিউডের গায়ক জুবিন গার্গ

গুয়াহাটির টাউন ক্লাবের একটি অনুষ্ঠানে গান গাইতে গাইতে আচমকা অসুস্থ হয়ে পড়েন আসামের সুপারস্টার গায়ক জুবিন গার্গ। পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

জানা গেছে, গুয়াহাটির একটি অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন বলিউডের এই গায়ক। সেখানেই তিনি পারফর্ম করছিলেন। পারফর্ম করতে করতে আচমকাই অসুস্থ হয়ে পড়েছিলেন। তারপরই তাকে কাছের হাসপাতালে ভর্তি করা হয়।

তার চিকিৎসার জন্য ১২ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে আইসিইউতে রাখা হলেও ক্রমে তার শরীরের উন্নতি হচ্ছে বলে জানা গেছে। তার অসুস্থতার খবর পেয়ে হাসপাতাল চত্বরে ভিড় জমিয়েছেন ভক্তরা।

চিকিৎসকরা জানিয়েছেন, কিছুদিন তাকে কড়া নিয়মের মধ্যে থাকতে হবে। সঙ্গে বিশ্রাম নিতে হবে।

তার স্ত্রী জানান, চিকিৎসকরা বলেছেন দ্রুত সুস্থ হয়ে উঠবেন জুবিন। ভক্তদের ভালোবাসা ও দোয়া চেয়েছেন তিনি স্বামীর জন্য।

এলএ/এমএস