নারী ও শিশু

আরো বেশি নারীবান্ধব কর্মপরিবেশ তৈরি করা হবে

নারীদের জন্য আরো বেশি নারীবান্ধব কর্মপরিবেশ তৈরি করার কথা বললেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। বৃহস্পতিবার সন্ধ্যায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় ‘বাংলাদেশ নারী পুলিশ অ্যাওয়ার্ড-২০১৬’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।এসময় তিনি বলেন, বাংলাদেশ পুলিশে ৮ হাজারের বেশি নারী পুলিশ কর্মরত আছে। ডিআইজিসহ উচ্চপদস্থ সব পদে নারীরা সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তারা যেন নিরাপদ ও আস্থার সঙ্গে কাজ করতে পারেন সেই ব্যবস্থা করা হবে।স্পিকার বলেন, এধরনের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান নিঃসন্দেহে নারী পুলিশদের অনুপ্রেরণা দেবে। নারীরা আরো বেশি কর্মউদ্যোমী হয়ে কাজ করবে। এটাই এই অ্যাওয়ার্ডের সার্থকতা।এসময় বিশেষ অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, বাংলাদেশের মেয়েরা কোথাও পিছিয়ে নেই। তারা এগিয়ে যাচ্ছে বলেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সত্যিই নারীরা ভালো কাজ করছে। বিজিবিতেও নারী সদস্য নেয়া হচ্ছে। আমরা চাই তারা সবক্ষেত্রেই থাকুক।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক প্রমুখ।অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে সফলভাবে কাজ করার স্বীকৃতি হিসেবে ৬টি ক্যাটাগরিতে ৩২ জন সাহসী নারী পুলিশকে পদক প্রদান করে পুলিশ হেড কোয়ার্টার্স। এছাড়াও উদ্যোক্তা ক্যাটাগরিতে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এই পদক পেয়েছে।এআর/বিএ