দেশজুড়ে

গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোপালগঞ্জে লক্ষ্মী রানী সরকার স্বপ্না নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে জেলার মুকসুদপুর উপজেলার জলিরপাড় খেয়াঘাট এলাকায় নিজবাড়ি থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা গেছে, বছর তিনেক আগে লক্ষ্মী রানী স্থানীয় আকবর আলী শেখের ছেলে জাহিদ শেখকে বিয়ে করে ধর্মান্তরিত হন। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকে জাহিদ তাকে নানাভাবে নির্যাতন করে আসছিলেন। তাকে হত্যার পর গলায় রশি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে বলে তারা জানান। সিন্দিয়াঘাট নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) গিয়াস জানান, মরদেহের মুখ থেকে বিষের গন্ধ পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। হুমায়ূন কবীর/এফএ/পিআর