রাজনীতি

কুমিল্লা মহানগর বিএনপির কাউন্সিল ২৫ ফেব্রুয়ারি

আগামী ২৫ ফেব্রুয়ারি কুমিল্লা মহানগর বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী জানান, কাউন্সিলের জন্য একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

কাউন্সিলের জন্য গঠিত নির্বাচন কমিশনে যারা থাকছেন-

১. অ্যাডভোকেট মো. আলী আক্কাস (প্রধান নির্বাচন কমিশনার)২. অ্যাডভোকেট মো. ইউসুফ আলী (সদস্য)৩. অ্যাডভোকেট মো. তৌফিক আহমেদ চৌধুরী আকাশ (সদস্য)৪. ডা. মিনহাজুর রহমান তারেক (সদস্য)৫. অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন মিঠু (সদস্য)

কেএইচ/এএমএ/জিকেএস