অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে সাইফুল ইসলামের নতুন বই ‘ছোটদের ইংলিশ থেরাপি’। বইটি পাওয়া যাবে নিরাপদ প্রকাশনীর ২৫০ নম্বর স্টলে।
বইটির বৈশিষ্ট্য হলো—সবচেয়ে সহজ ও প্র্যাকটিক্যাল মেথড, শুদ্ধ উচ্চারণ শেখার কার্যকরী ফর্মুলা, ছন্দে ছন্দে ইংরেজির জড়তা কাটানো, সায়েন্টিফিক মেথডে ওয়ার্ড মিনিং শেখা, বাক্যগঠনের সবচেয়ে সহজ পদ্ধতি, মেধা বৃদ্ধির চ্যালেঞ্জ, বিভিন্ন গেমস, ছোটদের চিন্তাশক্তি ও সৃজনশীলতা বৃদ্ধি।
সাইফুল ইসলাম বলেন, ‘বইটির লেখক হিসেবে আমার লক্ষ্য ছিল ইংরেজি শেখাকে শিশুদের জন্য সহজ, মজাদার ও কার্যকর করা। অনেক শিশু ইংরেজি শেখায় সমস্যায় পড়ে। কারণ প্রচলিত পদ্ধতিগুলো কঠিন ও একঘেয়ে মনে হয়।’
আরও পড়ুন
‘ছোটদের ইংলিশ থেরাপি’ বইটি শিশু, অভিভাবক ও শিক্ষকদের জন্য সহায়ক বন্ধু হয়ে উঠবে। ইংরেজি শেখার অভিজ্ঞতাকে আনন্দময় করে তুলবে।
সাইফুল ইসলাম ইংলিশ থেরাপির প্রতিষ্ঠাতা ও চিফ ইনস্ট্রাক্টর। তিনি জেসিআই বাংলাদেশ টেন আউটস্ট্যান্ডিং ইয়াং পারসনস ২০২৩, বেস্ট নিউবি রাইজিং টিচার অ্যাওয়ার্ড, রকমারি বেস্টসেলার অ্যাওয়ার্ড, ডিআরআর অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড, মজার ইশকুলের সেরা স্বেচ্ছাসেবক পুরস্কার পেয়েছেন।
এসইউ/এমএস