নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকায় নূর মসজিদের খাদেমকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে দুর্বৃত্তরা। তাকে গুরুতর আহত অবস্থায় নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।মঙ্গলবার দিনগত রাত সাড়ে ৩টায় মোহাম্মদ ইব্রাহিম (৪৩) এ হামলার শিকার হন। তিনি প্রায় ২২ বছর যাবৎ ওই মসজিদের খাদেম হিসেবে কর্মরত আছেন। তার বাড়ি সোনারগাঁও উপজেলায়।আহত ইব্রাহিম জানান, রাতে তিনি ঘুমানোর প্রস্তুতি নেওয়ার সময় তিনজন অপরিচিত যুবক ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় কোনো কিছু বুঝে উঠার আগেই আমার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কোপাতে থাকে তারা। তখন আমার চিৎকারে মসজিদের বাইরে থাকা নৈশ প্রহরী এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।ইব্রাহিম আরো জানান, তার এমন কোনো শত্রু নেই যে তাকে এভাবে মারধর করবে। কী কারণে কারা এটা করলো সেটাও বুঝে উঠতে পারছেন না তিনি।নারায়ণগঞ্জ সদর মডেল থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) শফিকুর রহমান জানান, তারা ঘটনাটি শুনেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।শাহাদাত হোসেন/এফএ/পিআর