কুমিল্লায় দেবিদ্বার উপজেলায় সড়ক দুর্ঘটনায় পুলিশের এএসআই আবুল হাসেম নিহত হয়েছেন। তিনি চট্টগ্রামের শাহপরীর দ্বীপ হাইওয়ে ফাঁড়িতে কর্মরত ছিলেন। মঙ্গলবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের কালিকাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হাসেম ব্রাহ্মণপাড়া উপজেলার আসাদনগর গ্রামের আবদুল মান্নানের ছেলে।সন্ধ্যায় মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের সহকর্মী এসআই গোলাম মোস্তফা। হাইওয়ে পুলিশ জানায়, সকাল সাড়ে ৮টার দিকে দেশের বাড়িতে ছুটিতে আসেন এএসআই আবুল হাসেম। এরপর তিনি মোটরসাইকেল নিয়ে দেবিদ্বার যাওয়ার পথে কালিকাপুর এলাকায় কুমিল্লাগামী একটি ট্রাকের চাপায় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমেক হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। বাদ মাগরিব নামাজে জানাজা শেষে তাকে ব্রাহ্মণপাড়া উপজেলার আসাদনগর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। কামাল উদ্দিন/এআরএ/এবিএস