বিশ্বে সাইট্রাস (লেবুজাতীয় ফল লেবু, কমলা এবং মাল্টা) অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল। উৎপাদনের দিক থেকে পৃথিবীর ফলগুলোর মধ্যে এর স্থান দ্বিতীয় কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের দিক থেকে এ ফলের স্থান প্রথম। বাংলাদেশের আবহাওয়া লেবুজাতীয় ফল (বিশেষ করে এলাচি লেবু, কাগজি লেবু, জাম্বুরা, কমলা এবং মাল্টা বেশি ভালো হয়) উৎপাদনের জন্য খুবই উপযোগী। এ দেশে লেবুজাতীয় ফলের বার্ষিক উৎপাদন প্রায় ৪০ হাজার মেট্রিক টন। আমাদের দৈনন্দিন জীবনে লেবু একটি অত্যাবশ্যকীয় ফল। যা খাবারের স্বাদ বাড়িয়ে দেয়। এমনকি শরবত তৈরিতে কার্যকর ভূমিকা পালন করে।
লেবুর সবচেয়ে ক্ষতিকর এবং মারাত্মক একটি রোগের নাম হলো ক্যাংকার রোগ। এটি একটি ব্যাক্টেরিয়া জনিত রোগ। এ রোগের জীবাণু মাটিতে ৮-১০ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। আলো বা রোদে তা দ্রুত ধ্বংস হয়। গাছের মাটির নিচের অংশ ছাড়া বাকি পাতা, ফল ও কাণ্ডের সব অংশে এ রোগ আক্রমণ করে। সাধারণত গাছের ক্ষত অংশ এবং পত্ররন্ধ্র দ্বারা জীবাণু গাছের ভেতর প্রবেশ করে। এ জন্য বর্ষাকালে অধিক বাতাসে গাছের ক্ষতের সৃষ্টি হলে জীবাণু দ্বারা আক্রমণের ঝুঁকি থাকে।
রোগের লক্ষণক্যাংকার রোগের আক্রমণের ফলে গাছের শাখা-প্রশাখা, ফল, পাতা, ফলের বোঁটা, ডগা প্রভৃতি আক্রান্ত হয়। প্রাথমিক অবস্থায় আক্রান্ত স্থানে ছোট ছোট হলুদ দাগ পড়ে। পরে এই দাগ একত্রিত হয়ে পুরু ও বড় হয়। ফোস্কার মতো এসব দাগের চারিদিকে হলুদ আভা থাকে। হলুদ আভা গাছের পাতায়ই বেশি দেখা যায়। কখনো কখনো ফলের খোসায় ফাটল দেখা যায়। গাছের ওপরের দিকের পাতা ঝরে যায়। এ রোগের আক্রমণে পাতায়, ফলে ও কাণ্ডে উঁচু বাদামি ফোস্কা দাগ পড়ে। পাতার ওপরে এবং নিচে উভয়দিকে বাদামি রঙের ফোস্কা পড়ে। প্রথমে পাতায় হলুদ দাগ পরে যা ক্রমান্বয়ে বাদামি দাগে রূপ নেয়। পুরাতন পাতায় আক্রান্ত হয় এবং পাতা ঝরে পড়ে। নতুন পাতার বৃদ্ধি ব্যাহত হয় এবং বিকৃতি ধারণ করে। আক্রমণ তীব্র হলে গাছ মরে যায়।
আরও পড়ুনমুকুলে আমের স্বপ্ন, রপ্তানির চ্যালেঞ্জরোগের কারণলেবুর পাতা সুড়ঙ্গকারী পোকার আক্রমণ এ রোগ ডেকে আনে। ঝড়-বৃষ্টির সময় এই রোগ বেশি দেখা যায়। কারণ এটি পানিবাহিত ব্যাকটেরিয়াল ইনফেকশন। ফলে বর্ষা মৌসুমে এই রোগ বেশি দেখা যায়। অতিরিক্ত ঠান্ডা ও ভেজা অবস্থা হলে। ক্ষেতে পানি জমে থাকায় এবং গাছে পুষ্টির অভাব থাকলে।
জৈব ব্যবস্থাপনাবাগান তৈরির প্রাথমিক অবস্থায় চারার নির্দিষ্ট সঠিক দূরত্ব বজায় রাখতে হবে। প্রয়োজনে একটি চারা থেকে অন্য চারার এবং এক সারি থেকে অন্য সারির দূরত্ব একটু বেশি দেওয়া ভালো। যাতে ঝড়ো হাওয়ায় কোনো অংশে গাছের কোনো ক্ষত সৃষ্টি না হয়। সুস্থ-সবল মাতৃগাছ থেকে লেবুর রোগমুক্ত চারা সংগ্রহ করতে হবে। ওই চারা জমিতে রোপণ করতে হবে। পাতা সুড়ঙ্গকারী পোকা দমনের জন্য প্রতিনিয়ত লেবুর ক্ষেত পরিদর্শন করতে হবে। পোকার আক্রমণ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে দমনের জন্য ব্যবস্থা নিতে হবে। রোগাক্রান্ত পাতা, ডালপালা, ফল সংগ্রহ করে পুড়ে ফেলতে হবে। গাছের পাতা শুকনো থাকা আবস্থায় বাগানের পরিচর্যা করা। বর্ষা মৌসুমের আগেই লেবু গাছের ডাল ছাঁটাই করে পুড়িয়ে ফেলতে হবে। ছাঁটাইয়ের পর সঠিক মাত্রায় বোর্দোমিক্সার প্রয়োগ করতে হবে। ক্যাংকার রোগে আক্রান্ত মরা গাছ তুলে দ্রুত তা সমূলে পুড়িয়ে ফেলতে হবে।
রাসায়নিক ব্যবস্থাপনাকপার অক্সিক্লোরাইড বা কপার প্রতি ১ লিটার পানিতে ১.৫ গ্রাম মিশিয়ে ৪ দিন পর পর ৩ বার স্প্রে করতে হবে। ঝড়-বৃষ্টির সময় এই রোগ বেশি দেখা যায়। তাই বৃষ্টির সময়জুড়ে ১৫ দিন পর পর স্প্রে করতে হবে। রোগের প্রাথমিক লক্ষণ দেখা দিলে স্প্রে করতে হবে। প্রতিরোধমূলক হিসেবেও ব্যবহার করা যায়।
আরও পড়ুনখাদ্য নিরাপত্তায় প্রযুক্তিনির্ভর কৃষির ভূমিকাসাবধানতাসকাল বা বিকেলে (রোদ কম থাকলে) স্প্রে করা উত্তম। অতিরিক্ত ব্যবহার করবেন না। বৃষ্টি হলে পুনরায় স্প্রে। স্প্রে করার সময় গ্লাভস, মাস্ক ব্যবহার করুন। স্প্রে শেষে হাত-মুখ ভালোভাবে ধুয়ে নিন। সাধারণত ৭-১০ দিন আগে স্প্রে বন্ধ রাখা উচিত। শিশুদের নাগালের বাইরে, শুষ্ক ও ঠান্ডা স্থানে রাখুন।
এসইউ