আন্তর্জাতিক

ইসরায়েলে শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলি হামলার জবাবে শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তেল আবিবসহ দেশটির বিভিন্ন শহরে সাইরেন বাজছে এবং বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।

ইসরায়েলের জনগণকে সুরক্ষিত জায়গায় যাওয়ার নির্দেশনা দেওয়ার কথাও জানিয়েছে দেশটির সেনাবাহিনী। বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানিয়েছেন।

ভিডিও ফুটেজে দেখা যায়, একটি ভবনের একাধিক ফ্ল্যাটে এখনো আগুন জ্বলছে এবং কালো ধোঁয়া বের হচ্ছে। এমনকি ওই ভবনের পাশে থাকা অন্য আরেকটি ভবনেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন ইসরায়েলের নতুন হামলায় ইরা নের ক্ষেপণাস্ত্র কারখানা ধ্বংস, নিহত ৮  ইরানে ইসরায়েলি হামলা ‘স্পষ্ট উসকানি’: এরদোয়ান  ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর প্রধানকে হত্যার দাবি ইসরায়েলের 

অন্যদিকে ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ জরুরি সেবার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, মধ্য ইসরায়েলে অন্তত ১৫ জন আহত হয়েছে। তেল আবিব ও জেরুজালেমে সাইরেনের শব্দ শোনা গেছে।

ইরানের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, ইরানের পক্ষ থেকে ইসরায়েলকে জবাব দেওয়া শুরু হয়েছে। ইসরায়েলকে লক্ষ্য করে কয়েকশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

শুক্রবার (১৩ জুন) ভোরে ‘অপারেশন রাইজিং লায়ন’র আওতায় ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালিয়ে একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানীকে হত্যার দাবি করে ইসরায়েল।

আরও পড়ুন বিশ্বজুড়ে দূতাবাস বন্ধ করছে ইসরায়েল  নতুন আইআরজিসি প্রধান নিয়োগ দিলেন খামেনি  ‘ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি থামাতেই ইসরায়েলের এই হামলা’ 

হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান হোসেইন সালামি, সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি ও খাতাম-আল-আনবিয়া হেডকোয়ার্টারের প্রধান গোলাম আলি রাশিদ নিহত হন।

এছাড়া ইসরায়েলের এ হামলায় ইরানের ছয়জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা তাসনিম। নিহত বিজ্ঞানীরা হলেন- আবদুলহামিদ মিনুচেহর, আহমদরেজা জুলফাগারি, সৈয়দ আমিরহোসেইন ফাকিহি, মোতলাবিজাদে, মোহাম্মদ মাহদি তেহরানচি ও ফেরেইদুন আব্বাসি।

এমআরএম/টিটিএন