বিনোদন

২৪তম সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা

২৪তম সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা করল ‘কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ’ (সিজেএফবি )। রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সন্মেলনে আনুষ্ঠানিক ঘোষণা দেন সিজেএফবি’র টাইটেল স্পন্সর একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও এমডি তাসনোভা মাহবুব সালাম। এসময় ২৪তম পারফর্মেন্স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে লোগো উন্মোচন করেন খ্যাতিম্যান সংগীত তারকা বেবী নাজনীন এবং একুশে টিভির চেয়ারম্যান আবদুস সালাম।

অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত লালনগীতির খ্যাতিমান শিল্পী ফরিদা পারভীন স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে সংগঠনের সভাপতি এনাম সরকার জানান, আগামী ১৭ অক্টোবর বাংলাদেশ চীন মৈত্রী সন্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হবে ২৪তম সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড।

প্রতিবারের মতো এবারও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান সংগঠনের প্রধান উপদেষ্টা তামিম হাসান। অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা তুলে ধরেন সিজেএফবি’র সাধারণ সম্পাদক এম এস রানা। এসময় উপস্থিত ছিলেন, সিজেএফবি’র ইভেন্ট পার্টনার অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী, একুশে টিভির পরিচালক ব্যারিস্টার তানজীব।

আরও পড়ুন: শিল্পকলা একাডেমিতে যোগ দিলেন নতুন মহাপরিচালক কালজয়ের পথে তার গাওয়া গান

অনুষ্ঠানটি উপস্থাপনা করে শ্রাবণ্য তৌহিদা। বরাবরের মতো এবারও সংগীত, চলচ্চিত্র, টেলিভিশন মিডিয়ার বছর সেরা তারকারাই মনোনীত এবং চূড়ান্ত পুরস্কারের জন্য নির্বাচিত হবেন। একইসঙ্গে থাকবে দেশের স্বনামখ্যাত তারকাদের পারফরম্যান্স। অনুষ্ঠানের সহযোগী পার্টনার- ইউরোকোলা, ভাসাভী ফ্যাশন, পারসোনা, জি-সিরিজি, টেরানোভা ডেভেলপমেন্ট লি., ধ্রুব মিউজিক স্টেশন, অনলাইন নিউজ পোর্টাল প্রতিফলন ডট কম।

এমএমএফ/এএসএম