শার্শা উপজেলার ইসলামপুর গ্রামে সাত মাসব্যাপী ‘নারীর ক্ষমতায়নে উদ্দ্যোক্তা উন্নয়ন স্বাক্ষরতা’ শীর্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে। ফিড দ্যা ফিউচার বাংলাদেশ উইমেন্স এ্যামপাওয়ারমেন্ট এক্টিভিটি প্রকল্পের আওতায় মঙ্গলবার প্রশিক্ষণের উদ্বোধন করেন শার্শা উপজেলা শিশু ও মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ তাজিয়া। ইউএসএআইডির অর্থায়নে উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় ঢাকা আহ্ছানিয়া মিশন শার্শা উপজেলায় নারীর ক্ষমতায়ন কার্যক্রম প্রকল্প সুষ্ঠুভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে উক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করেন। শার্শা সদর ইউনিয়ন ও উলাশী ইউনিয়নের পিছিয়ে পড়া ২৫ জনের একটি দল করে মোট ৫০০ নারীকে প্রশিক্ষণের আওতায় আনা হবে। শার্শা উপজেলা শিশু ও মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ তাজিয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এ সময় অনুষ্ঠানে ঢাকা আহ্ছানিয়া মিশনের পক্ষে কমিউনিটি ফিল্ড কো-অর্ডিনেটর নিতাই চন্দ্র রায়, সাংবাদিক, মাস্টার ট্রেইনার ও স্থানীয় উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।জামাল হোসেন/এআরএ/এমএস