এখন ঘরে বসে শুধু জামা-কাপড় নয়, ইলেকট্রনিকস পণ্য, গয়না, কসমেটিকসসহ গ্রোসারি পণ্যও কিনতে পারেন। রান্নার মাঝে হুট করে তেল বা লবণ শেষ হলে এক ক্লিকে নিয়ে আসতে পারবেন। ব্যস্ত নগর জীবনে বাজারে গিয়ে সময় নষ্ট করার ঝামেলা এড়াতে অনেকেই অনলাইনে গ্রোসারি কেনাকাটার দিকে ঝুঁকছেন সবাই।
স্মার্টফোন বা কম্পিউটার ব্যবহার করে কয়েকটি ক্লিকেই চাল, ডাল, তেল, সবজি থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় নানা পণ্য অর্ডার করা যায়। বাংলাদেশে বর্তমানে কয়েকটি জনপ্রিয় ওয়েবসাইট রয়েছে, যেগুলো সহজে গ্রোসারি পণ্য সরবরাহ করে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ওয়েবসাইটের ব্যাপারে আজ জানাব।
স্বপ্নদেশের অন্যতম সুপারশপ ব্র্যান্ড স্বপ্ন অনলাইনেও গ্রোসারি পণ্য বিক্রি করে। তাদের ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে চাইলে তাজা সবজি, ফল, মাছ, মাংসসহ বিভিন্ন পণ্য কিনতে পারেন। পণ্যের মান নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি নিজস্ব সরবরাহ ব্যবস্থার ওপর গুরুত্ব দেয়। অনেক সময় বিভিন্ন উৎসব বা বিশেষ উপলক্ষে ডিসকাউন্ট অফারও দিয়ে থাকে স্বপ্ন। খেয়াল রাখলে আপনি কম দামেই আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারবেন।
ডেইলি শপঅনলাইনে গ্রোসারি পণ্য কেনার জন্য অনেকেই ব্যবহার করেন ডেইলি শপ। এই প্ল্যাটফর্মে চাল, ডাল, তেল, মসলা, স্ন্যাকস, পানীয়সহ বিভিন্ন পণ্য পাওয়া যায়। অনেক সময় নির্দিষ্ট পণ্যে বিশেষ ছাড় দেওয়া হয় এবং নির্দিষ্ট অর্ডারের পরিমাণ পূরণ হলে ফ্রি ডেলিভারির সুবিধাও দেওয়া হয়। রাজধানীর যে কোনো প্রান্তেই তারা পণ্য ডেলিভারি করেন। ফলে ঘরে বসেই আপনি যখন যা প্রয়োজন পেয়ে যাবেন এক ক্লিকেই।
বাংলাদেশে অনলাইন গ্রোসারি কেনাকাটার ক্ষেত্রে বেশ পরিচিত একটি প্ল্যাটফর্ম হলো চালডাল। এখানে চাল, ডাল, তেল, মসলা, দুধ, ডিম, সবজি, ফলসহ প্রায় সব ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়া যায়। গ্রাহকেরা মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে সহজেই পণ্য বেছে অর্ডার করতে পারেন। ঢাকাসহ দেশের কয়েকটি বড় শহরে প্রতিষ্ঠানটি দ্রুত হোম ডেলিভারি দিয়ে থাকে। অনেক সময় নির্দিষ্ট পণ্যে ছাড় বা বিশেষ অফারও দেওয়া হয়, যা গ্রাহকদের জন্য বাড়তি সুবিধা।
আজকের ডিলআরেকটি পরিচিত ই-কমার্স প্ল্যাটফর্ম হলো আজকের ডিল। এখানে শুধু গ্রোসারি নয়, পোশাক, ইলেকট্রনিক্সসহ নানা ধরনের পণ্য পাওয়া যায়। তবে গ্রোসারি বিভাগেও বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়া যায়। মাঝে মাঝেই বিভিন্ন ক্যাম্পেইন বা ডিসকাউন্ট অফারের মাধ্যমে কম দামে পণ্য কেনার সুযোগ থাকে।
আরও পড়ুনঅনলাইনে পোশাক কিনতে পারবেন যে দুই প্ল্যাটফর্মেঅনলাইন কেনাকাটায় যা মনে রাখা উচিতকেএসকে