বাংলাদেশি গায়িকা তাশফী ফাতিমা এবার আন্তর্জাতিক সংগীতাঙ্গনে নতুন সাফল্যের স্বাদ পেলেন। ভারতের জনপ্রিয় র্যাপার বাদশাহ এবং বলিউড অভিনেত্রী-নৃত্যশিল্পী নোরা ফাতেহির সঙ্গে যৌথভাবে গেয়েছেন ‘সাজনা রে’ শিরোনামের গান। প্রকাশের পর থেকেই গানটি শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
গানটির সংগীত ও কথা লিখেছেন বাংলাদেশি সংগীত পরিচালক সঞ্জয়। মজার বিষয় হলো, শুরুতে তাশফীর কাছে গানটির অন্যান্য শিল্পীদের নাম গোপন রাখা হয়েছিল। স্টুডিওতে গিয়ে গানটি রেকর্ড করলেও পরবর্তীতে যখন জানতে পারেন এতে বাদশাহ ও নোরা ফাতেহির মতো তারকারা যুক্ত হয়েছেন। তখন চমকে যান তিনি।
গানটি প্রকাশের পর উচ্ছ্বাস প্রকাশ করে তাশফী বলেন, বলিউডের বড় প্ল্যাটফর্মে কাজ করা তার জন্য স্বপ্নপূরণের মতো। বিশেষ করে টি সিরিজের ব্যানারে প্রথম কাজ হওয়ায় এটি তার ক্যারিয়ারে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবেই দেখছেন তিনি।
গত ৩ এপ্রিল প্রকাশিত ‘সাজনা রে’ গানটি ইতোমধ্যে ইউটিউবে প্রায় ১ কোটি ভিউ ছুঁইছুঁই। অল্প সময়েই এর জনপ্রিয়তা প্রমাণ করছে, বাংলাদেশি শিল্পীদের আন্তর্জাতিক অঙ্গনে এগিয়ে যাওয়ার সম্ভাবনা দিন দিন আরও শক্তিশালী হচ্ছে।
এলআইএ