গাজীপুরের সাহাপাড়া এলাকা থেকে অলক সাহা (৪৫) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে এ মরদেহ উদ্ধার করা হয়।অলক সাহা সাহাপাড়া এলাকার প্রতাপ সাহার ছেলে। তিনি একজন পান ব্যবসায়ী ছিলেন। জয়দেবপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ফিরোজ উদ্দিন জানান, এলাকাবাসী মঙ্গলবার ভোরে বাড়ির পাশে একটি আমগাছে অলকের মরদেহ ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে তার মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। পারিবারিক হতাশা থেকে অলক আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ওই কর্মকর্তা। আমিনুল ইসলাম/এসএস/পিআর