বিচার বিভাগ নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় অধস্তন আদালতের ২৮ বিচারককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। মঙ্গলবার (৭ এপ্রিল) বিচারকদের শোকজের চিঠি দেয়া হয়েছে।
৭ কার্যদিবসের মধ্যে তাদের ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শোকজের চিঠিতে বলা হয়, আপনি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে আপনার নিয়োগকারী ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ সম্পর্কে নানাবিধ বিরূপ মন্তব্য উসকানি প্রদানের মাধ্যমে ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগেল জারি করা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সংক্রান্ত নির্দেশনা অমান্য করেছেন, যা অসদাচরণ হিসেবে গণ্য।
এতে আরও বলা হয়, এ ছাড়া, আপনি এমন কার্যকলাপের দ্বারা ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭’ এর বিধি ২ (চ) (২) এ উল্লিখিত চাকরির শৃঙ্খলার জন্য ক্ষতিকর কার্যে লিপ্ত হয়েছেন, যা অসদাচরণের সামিল।
এ অবস্থায়, ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭’ অনুযায়ী বর্ণিত অভিযোগের বিষয়ে চিঠি পাওয়ার ৭ কার্যদিবসের মধ্যে বিচারকদের লিখিত ব্যাখ্যা দাখিল করার অনুরোধ জানিয়েছে আইন ও বিচার বিভাগ।
আরএমএম/এএমএ