দেশজুড়ে

কিশোরগঞ্জের ছয় আসনে ৬১ জনের মনোনয়নপত্র জমা, স্বতন্ত্র ১৩জন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে কিশোরগঞ্জের ছয়টি সংসদীয় আসনে মোট ৬১ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী ১৩ জন।

সোমবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মোরশেদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

কিশোরগঞ্জ-১ সদর-হোসেনপুর নিয়ে গঠিত এ আসনে মোট ১৩ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে বিএনপির চারজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

কিশোরগঞ্জ-২কটিয়াদী-পাকুন্দিয়া নিয়ে গঠিত এ আসনে মোট ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ আসনে বিএনপির একজনসহ দুজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

কিশোরগঞ্জ-৩করিমগঞ্জ-তাড়াইল নিয়ে গঠিত এ আসনে মোট ১০ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখানে বিএনপির একজনসহ দুজন স্বতন্ত্র প্রার্থী।

কিশোরগঞ্জ-৪ ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম নিয়ে গঠিত এ আসনে মোট আটজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ আসনে বিএনপির একজনসহ তিনজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

কিশোরগঞ্জ-৫ নিকলী-বাজিতপুর নিয়ে গঠিত এ আসনে মোট আটজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখানে বিএনপির একজন মোট দুজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

কিশোরগঞ্জ-৬ভৈরব-কুলিয়ারচর নিয়ে গঠিত এ আসনে মোট ১২ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ আসেনেও একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

এসকে রাসেল/এসআর/এএইচ/জেআইএম