রাজনীতি

পুনর্গঠন করা হলো এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন করা হয়েছে। কমিটির চেয়ারম্যান হয়েছেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সেক্রেটারি হয়েছেন দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন।

শুক্রবার (৯ জানুয়ারি) দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি পুনর্গঠন করা হয়।

কমিটির সদস্য হয়েছেন ব্যারিস্টার ওমর ফারুক, নুসরাত তাবাসসুম জ্যোতি, তানজিল মাহমুদ, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, অ্যাডভোকেট হুমায়রা নূর, আবু বাকের মজুমদার, ফরহাদ সোহেল, মাজহারুল ইসলাম ফকির, সাইফ ইবনে সারওয়ার, আকরাম হুসাইন, আলাউদ্দীন মোহাম্মদ, মোহাম্মদ মিরাজ মিয়া, লুৎফর রহমান, সাগুফতা বুশরা মিশমা, ফয়সাল মাহমুদ শান্ত, তাহসীন রিয়াজ, মাহিন সরকার, সাদিয়া ফারজানা দিনা, আবু সায়েদ লিয়ন, হামযা ইবনে মাহবুব, রাসেল আহমেদ, মেজবাহ উদ্দীন, মো. শওকত আলী, অ্যাডভোকেট সাকিল আহমাদ, কৈলাশ চন্দ্র রবিদাস, নাভিদ নওরোজ শাহ, সরদার আমিরুল ইসলাম সাগর, ইয়াসির আরাফাত ও আয়মান রাহাত।

এর আগে, ২০২৫ সালের ৩ নভেম্বর দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রধান এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাকে সদস্য সচিব করে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছিল দলটি। পরে তাসনিম জারা দল থেকে পদত্যাগ করেন। এরই মধ্যে আসিফ মাহমুদ দলে যোগ দেন। এসবের ধারাবাহিকতায় নতুন করে কমিটি পুনর্গঠন করা হলো।

এনএস/এমএমকে/এমএমএআর