দেশজুড়ে

কুতুবদিয়ায় ৪ শিশুর মৃত্যু

জোয়ারের পানিতে ভেসে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার ৪ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের হাজীপাড়া থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।মৃত শিশুরা হলো, উপজেলার উত্তর ধুরুংয়ের কামাল হোসেনের মেয়ে সুমি আক্তার (৭), আক্তার হোসেনের ছেলে মেজবাহ উদ্দিন (৭), আবুল হাশেমের মেয়ে নয়ন মণি (১০) ও কায়সার হামিদের মেয়ে রিয়া মণি।কুতুবদিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ অং সা থোয়াই এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গতকাল বৃহস্পতিবার ঈদের দিন বিকেলে চার শিশু বাড়ির পাশে খেলা করছিল। এ সময় তাদের একজন বেড়িবাঁধের পানিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করতে অন্যরাও বেড়িবাঁধে গেলে জোয়ারের প্রবল স্রোতে চারজনই পানিতে ভেসে যায়। পরে শুক্রবার সকালে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।সায়ীদ আলমগীর/ এমএএস/পিআর