পৃথিবী থেকে মানুষের সবচেয়ে দূরে ভ্রমণের রেকর্ড ভেঙেছে নাসার আর্টেমিস-২ মিশন। ওরিয়ন মহাকাশযানে থাকা চার নভোচারী সোমবার (৬ এপ্রিল) গ্রিনিচ মান সময় ১৫টা ৫৮ মিনিটে ৪ লাখ ১৭১ কিলোমিটার রেকর্ড পথ অতিক্রম করেন।
এর আগে ১৯৭০ সালে অ্যাপোলো ১৩ এর এক মিশনের মাধ্যমে এ রেকর্ড তৈরি হয়েছিল, যা আজ ভাঙলো আর্টেমিস-২।
আরও পড়ুনশান্তি প্রস্তাব নিয়ে ‘রাতভর’ যোগাযোগ পাকিস্তানের সেনাপ্রধানের মে মাসেই ১৫০ ডলার ছাড়াতে পারে তেলের দাম, বিশ্বজুড়ে মন্দার শঙ্কা
চাঁদের দূরবর্তী পাশ ঘুরে ভ্রমণরত এই মিশনটি গ্রিনিচ মান সময় ২৩টা ৭ মিনিটে পৃথিবী থেকে প্রায় ৪ লাখ ৬ হাজার ৭৮৮ কিলোমিটার সর্বোচ্চ দূরত্বে পৌঁছানোর কথা রয়েছে।
মিশনটি চাঁদের চারপাশে একটি ফ্লাইবাই (নিকট দিয়ে ঘুরে যাওয়া) সম্পন্ন করবে, যে সময় নভোচারীরা ৬ ঘণ্টারও বেশি সময় ধরে চাঁদের পৃষ্ঠের বৈশিষ্ট্য বিশ্লেষণ ও নথিভুক্ত করবেন। এরপর ওরিয়ন ক্যাপসুল ‘ফ্রি-রিটার্ন ট্রাজেক্টরি’ পৃথিবীর দিকে ফিরে আসবে।
কেএসআর/