ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। প্রথম দুই ঘণ্টায় ঢাকা-৫ আসনে পাঁচটি কেন্দ্র ঘুরে দেখা গেছে সর্বোচ্চ ১২ শতাংশের মতো ভোট পড়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভোট গ্রহণের হার।
ঢাকা-৫ আসনের রায়েরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল সাড়ে ৯টা পর্যন্ত ১২ শতাংশের মতো ভোট পড়ে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভোটের হার।
এ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জুয়েল খাস্তগীর জাগো নিউজকে বলেন, এ কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৯৭৫টি। সকাল সাড়ে ১০টা পর্যন্ত তিন ঘণ্টায় ভোট পড়েছে ৬০০টি। ভোটগ্রহণের হার ১৫ শতাংশ।
যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকার শহীদ জিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে মোট দুটি কেন্দ্র। এর মধ্যে পুরুষ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার তুষার কান্তি কর জাগো নিউজকে জানান, সকাল সাড়ে ১০টা পর্যন্ত ৪৩৭টি ভোট পড়েছে। এ কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ২৮৯ জন। ভোটগ্রহণের হার ১৯ শতাংশ।
মহিলা কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মাসুদ আহমেদ জানান, তার কেন্দ্রে ৩ হাজার ৮০৯ ভোটারের মধ্যে ২ ঘণ্টা পর্যন্ত ভোট পড়েছে ২৬৯টি। ভোট পড়েছে মাত্র ৭ শতাংশ।
অন্যদিকে, যাত্রাবাড়ী বালক-বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়েও দুটি কেন্দ্র। এর মধ্যে পুরুষ কেন্দ্রে ভোটার ৩ হাজার ৫১৮ জন। এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ওমর ফারুক বলেন, সকাল সাড়ে ৯টায় পর্যন্ত ৩৭০ জন ভোট দিয়েছেন। ভোট নেওয়া হয়েছে ১০ শতাংশের মতো।
মহিলা কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জসিম উদ্দিন জানান, তার কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ২ হাজার ৫৮৩ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ১৫০ জন। ভোটগ্রহণের হার ৫ শতাংশ।
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, ঢাকা-৫ আসনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১২টি ওয়ার্ডে মোট ১৫০টি কেন্দ্রের ৭৮১টি কক্ষে ভোটগ্রহণ হচ্ছে।
এ আসনে মোট ভোটার ৪ লাখ ১৯ হাজার ৯৯৬ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১৪ হাজার ৫৯৪ জন ও নারী ভোটার ২ লাখ ৫ হাজার ৩৯৭ জন।
রাজধানীর যাত্রাবাড়ী ও ডেমরা, কদমতলী (আংশিক) থানা নিয়ে গঠিত ঢাকা-৫ সংসদীয় আসন। এ আসনে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৮, ৪৯, ৫০, ৬২, ৬৩, ৬৪, ৬৫, ৬৬, ৬৭, ৬৮, ৬৯ ও ৭০ নম্বর ওয়ার্ড।
ঢাকা-৫ আসনে মোট প্রার্থী ১১ জন। বিএনপির প্রার্থী মো. নবী উল্লাহ নবী (ধানের শীষ প্রতীক), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ কামাল হোসেন (দাঁড়িপাল্লা প্রতীক), ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর হাজী মো. ইবরাহীম (হাতপাখা প্রতীক)। মূলত এ তিন প্রার্থীর মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হবে।
ঢাকা-৫ আসনে মোট প্রার্থী ১১ জন। এর মধ্যে বিএনপির প্রার্থী মো. নবী উল্লাহ (ধানের শীষ প্রতীক), বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন (দাঁড়িপাল্লা প্রতীক), ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর হাজী মো. ইবরাহীম (হাতপাখা প্রতীক)।
এছাড়া প্রার্থীদের মধ্যে রয়েছেন- বাংলাদেশ কমিউনিস্ট পার্টির তোফাজ্জল হোসেন মোস্তফা (কাস্তে প্রতীক), গণঅধিকার পরিষদের সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম (ট্রাক প্রতীক), জাতীয় পার্টির মীর আব্দুস সবুর (লাঙ্গল প্রতীক), লেবার পার্টির মো. গোলাম আজম (আনারস প্রতীক), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. তাইফুর রহমান রাহী (ছড়ি প্রতীক), সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) শাহিনুর আক্তার সুমি (কাচি প্রতীক), লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মো. হুমায়ূন কবির (ছাতা প্রতীক) ও বাংলাদেশ কংগ্রেসের মো. সাইফুল আলম (ডাব প্রতীক)।
আরএমএম/এমআরএম