দেশজুড়ে

কাশিমপুর কারাগারে বন্দির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক বন্দির মৃত্যু হয়েছে। তার নাম কামাল পাশা (৪৫)। তিনি ঢাকার মোহাম্মদপুর এলাকার তালিকাভূক্ত সন্ত্রাসী ও টাঙ্গাইলের কালিহাতি উপজেলার লিয়াকত আলীর ছেলে।কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক জানান, কামাল পাশা ২০০৫ সালের ২৬ আগস্ট এ কারাগারে আসেন। তার বিরুদ্ধে ৩টি মামলা বিচারাধীন ও একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি ছিলেন। তিনি আরো জানান, কামাল পাশা বুধবার সকাল ৯টার দিকে বুকে ব্যাথা অনুভব করে অসুস্থ হয়ে পড়লে প্রথমে কারা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।আমিনুল ইসলাম/এফএ/পিআর