বিনোদন

সালমান-নয়নতারা কি সত্যিই দক্ষিণী নির্মাতার সিনেমায় জুটি বাঁধছেন?

বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান বর্তমানে একাধিক বড় সিনেমার গল্পের কাজ নিয়ে ব্যস্ত। সম্প্রতি শোনা যাচ্ছে, দক্ষিণী পরিচালক ভামশী পাইদিপল্লির পরবর্তী সিনেমায় তিনি অভিনয় করতে যাচ্ছেন, যেখানে নায়িকা হতে পারেন দক্ষিণী সুপারস্টার নয়নতারা।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত গুঞ্জন অনুযায়ী, বংশী পাইদিপল্লি একটি বড় বাজেটের বিনোদনধর্মী প্যান-ইন্ডিয়া সিনেমার পরিকল্পনা করছেন। এই সিনেমার প্রধান চরিত্রে থাকবেন সালমান খান, আর নায়িকা হিসেবে নয়নতারাকেও নেওয়া হতে পারে। তবে বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

ভক্তরা এই খবরের পর থেকেই উত্তেজনায় রয়েছেন। কারণ ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত জওয়ান সিনেমায় শাহরুখ খানের বিপরীতে নয়নতারাকে দেখা গিয়েছিল। এবার তারা আশা করছেন, সালমানের সঙ্গে নয়নতারার জুটি নতুন এক চমক দেখাবে।

বংশী পাইদিপল্লি দক্ষিণী সিনেমার একজন সফল পরিচালক ও গল্পকার। ২০০৭ সালে মুন্না সিনেমার মাধ্যমে তিনি পরিচালনায় আত্মপ্রকাশ করেন। এরপর তিনি নির্মাণ করেছেন বৃন্দাবন, ইয়েভাডু, উপিরি এবং মহর্ষির মতো ব্লকবাস্টার। মহর্ষি সিনেমাটি জাতীয় পুরস্কারও জিতেছিল।

অন্যদিকে গত কয়েক বছরে সালমন খানের সিনেমাগুলো দর্শকের প্রত্যাশা অনুযায়ী সাড়া দিতে পারেনি। তার সাম্প্রতিক সিনেমা যেমন ‘কিসি কা ভাই কিসি কি জান’, ‘সিকান্দার’ এবং ‘টাইগার ৩’ প্রত্যাশিত সাফল্য অর্জন করতে পারেনি। ফলে নতুন প্রজেক্টগুলো নিয়ে ভক্তদের প্রত্যাশা ও চাপ একসঙ্গে রয়েছে।

আরও পড়ুন:প্রতিশোধের আগুনে জ্বলছে ‘ধুরন্ধর ২’ বলিউডের অন্দরমহল নিয়ে বিস্ফোরক মন্তব্য গোবিন্দর 

বর্তমানে সালমান ব্যস্ত রয়েছেন ব্যাটল অফ গালওয়ান সিনেমার কাজ নিয়ে। পাশাপাশি ভামশীর সঙ্গে তার নতুন সিনেমার শুটিং আগামী এপ্রিলেই শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সিনেমাটি আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এছাড়া তার হাতে রয়েছে আরও কিছু সম্ভাব্য প্রজেক্ট, যেমন কিক ২ এবং বাব্বার শের।

ফলে আগামী সময়টা বলিউডের এই সুপারস্টার ও দক্ষিণী অভিনেত্রীর ভক্তদের জন্য বেশ ব্যস্ত ও উত্তেজনাপূর্ণ হতে চলেছে।

এমএমএফ