অনেক সময় আয়না বা কাচের পেছনে কালো দাগ দেখা যায়। বিশেষ করে বাথরুমের আয়না বা কাচের শো-কেসে এই দাগ বেশি চোখে পড়ে। অনেকেই মনে করেন সাধারণভাবে ঘষে পরিষ্কার করলেই দাগ উঠে যাবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তা হয় না। আয়নার পেছনের রুপালি প্রলেপ বা সিলভার কোটিং ক্ষতিগ্রস্ত হয়ে গেলে কালো দাগ দেখা দেয়। তবে কিছু সহজ ঘরোয়া উপায় অনুসরণ করলে আয়না বা কাচকে আবার ঝকঝকে এবং পরিষ্কার রাখা সম্ভব।
গরম পানির ব্যবহারগরম পানির ব্যবহার খুব কার্যকর। হালকা গরম পানিতে কয়েক ফোঁটা লিকুইড সাবান মেশান। একটি নরম কাপড় বা মাইক্রোফাইবার কাপড় সেই জলে ভিজিয়ে আয়নার উপর আলতো করে মুছুন। এতে ধুলো, আঙুলের দাগ এবং হালকা ময়লা সহজেই উঠে যাবে। এই পদ্ধতিতে কাচ বা আয়নার ক্ষতি হওয়ার সম্ভাবনা কম থাকে।
ভিনিগার দিয়েভিনিগারও অনেক কাজে আসে। যদি কালো দাগ ময়লার কারণে হয়ে থাকে, তাহলে সমান পরিমাণ সাদা ভিনিগার ও পানি মিশিয়ে একটি স্প্রে বোতলে রাখুন। স্প্রে করে নরম কাপড় দিয়ে মুছলে কাচের ওপর জমে থাকা দাগ অনেকটাই হালকা হয়ে যায়। ভিনিগার ব্যবহার করলে কাচের উজ্জ্বলতা বজায় থাকে এবং এটি কেমিক্যাল-মুক্ত ঘরোয়া উপায়।
বেকিং সোডার ব্যবহারকাচে জেদি দাগ থাকলে বেকিং সোডা ও পানির মিশ্রণ ব্যবহার করুন। সামান্য বেকিং সোডা এবং পানি মিশিয়ে হালকা পেস্ট তৈরি করুন। দাগের উপর খুব আলতো করে লাগিয়ে নরম কাপড় দিয়ে মুছুন। তবে খুব জোরে ঘষবেন না, কারণ এতে কাচে স্ক্র্যাচ পড়তে পারে।
শো-কেস বা কাচের ফ্রেম পরিষ্কারের ক্ষেত্রেও একই নিয়ম মানা যায়। প্রথমে শুকনো কাপড় দিয়ে ধুলো ঝেড়ে নিন। এরপর ভিনিগার মিশ্রণ বা সাবান পানি দিয়ে কাচ মুছে নিন। পরিশেষে শুকনো কাপড় বা খবরের কাগজ দিয়ে মুছলে পানি দাগ পড়ে না এবং কাচ আরও উজ্জ্বল দেখায়।
যদি দাগ সিলভার লেয়ারের কারণে হয়, তাহলে সেটি ঘরোয়া পদ্ধতিতে পুরোপুরি ওঠানো সম্ভব নয়। এই ক্ষেত্রে নতুন করে সিলভার কোটিং করানো অথবা নতুন আয়না লাগানো সবচেয়ে কার্যকর সমাধান।
ঘরোয়া এই পদ্ধতিগুলো ব্যবহার করলে দাগের সমস্যা অনেকাংশে কমে আসে এবং কাচ বা আয়না দীর্ঘ সময় পরিষ্কার ও উজ্জ্বল থাকে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, দ্য স্প্রু
আরও পড়ুন: মাছের আঁশটে গন্ধ দূর করার সহজ উপায়বেগুনি, পেঁয়াজুর অতিরিক্ত তেল ঝরাবেন যেভাবে
এসএকেওয়াই/এএসএম