দেশজুড়ে

টেকনাফে দুই ডাকাত দলের সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের টেকনাফের ১৪ নম্বর ব্রিজ এলাকার পাহাড়ে দুই ডাকাত দলের গোলাগুলিতে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর ৩টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ ও অস্ত্র উদ্ধার করেছে।জানা গেছে, ভোরে পাহাড়ে ব্যাপক গোলাগুলির শব্দ পেয়ে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দেয়। একদল পুলিশ ঘটনাস্থলে গেলে উভয় ডাকাতদল পাহাড়ের দিকে পালিয়ে যায়। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি বন্ধুক, একটি এলজি ও একটি কার্তুজসহ দুই ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার করে সুরুতহাল তৈরির পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠায়।টেকনাফ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) কবির হোসেন জানান, ভোরে টেকনাফের ১৪ নম্বর ব্রিজ সংলগ্ন পাহাড়ি এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ডাকাত আব্দুল হাকিম ও নুরুল হাকিম গ্রুপের মধ্যে গোলাগুলি হয়। খবর পেয়ে টেকনাফ থানার উপপরিদর্শক (এসআই) কাঞ্চন কান্তি দাশের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে। তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। সায়ীদ আলমগীর/এফএ/এবিএস