গোপালগঞ্জ সদর উপজেলার নিলারমাঠ এলাকায় নসিমন উল্টে চালক মামুন মল্লিক (২২) নিহত হয়েছেন।রোববার সকালে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের গোবরা নিলার মাঠের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত মামুন বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার ভাণ্ডারখোলা গ্রামের সিহাব মল্লিকের ছেলে।গোপালগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, মামুন সকালে নিজের শ্যালো ইঞ্জিনচালিত নসিমন নিয়ে গোপালগঞ্জ শহরে আসছিলেন। পথে নিলার মাঠ এলাকায় একটি গর্তের মধ্যে সামনের চাকা পড়ে গেলে নসিমনটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মামুনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মামুনের মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এস এম হুমায়ূন কবীর/এএম/পিআর/এমএফ