দেশজুড়ে

ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

গোপালগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে নির্মাণাধীন একটি বাড়ির দোতলা থেকে নিচে পড়ে তরিকুল শেখ (২৫) নামে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সোয়া ৩টার দিকে শহরের ব্যাংকপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত তরিকুল কোটালীপাড়া উপজেলার মন্দ্রা গ্রামের জসীম উদ্দিন শেখের ছেলে। পুলিশ জানায়, শহরের ব্যাংকপাড়ায় নান্নু সিকদারের নির্মাণাধীন বাড়িতে অন্যান্য শ্রমিকদের সঙ্গে সেন্টারিংয়ের কাজ  করছিলেন তরিকুল। এসময় অসাবধানতাবশত তিনি ১১ হাজার কেভি বৈদ্যুতিক সঞ্চালন লাইনের সঙ্গে জাড়িয়ে ওই বাড়ি  থেকে সজোরে সড়কের উপর পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।এস এম হুমায়ূন কবীর/এআরএ/এমএস