দেশজুড়ে

শার্শায় আশ্রয়ণ কেন্দ্রের ঘর দখলের চেষ্টা : আটক ২

যশোরের শার্শা উপজেলার গিলাপোল (সরকারি) আশ্রয়ণ কেন্দ্রের ঘর দখলের চেষ্টাকালে দুই যুবককে আটক করেছে র্যাব। সম্বন্ধকাঠি গ্রামের নব-নির্বাচিত ইউপি সদস্যকে গ্রেফতারের পর ছাত্রলীগের তদবিরে ছেড়ে দেয়া হয়েছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়, সম্বন্ধকাঠি গ্রামের মেয়ারাজ আলীর ছেলে আল আমিন (২৮) ও আল মামুনসহ (২৪) ক্ষমতাসীন দলের ১০/১৫ জন লাঠি, রামদা, হকিস্টিকসহ দেশীয় অস্ত্র নিয়ে গিলাপোল আশ্রয়ণ কেন্দ্রে একটি বাড়ি দখল করতে যায়। এসময় এলাকাবাসীর আত্মচিৎকার শুনে টহলরত সাদা পোশাকের যশোর র্যাব সদস্যরা ঘটনাস্থলে গেলে দখলবাজরা র্যাবের উপর উত্তেজিত হয়। র্যাব সদস্যরা আল-আমিন ও আল-মামুনকে গ্রেফতার করেন। এসময় অন্যরা পালিয়ে যায়।পরে নব-নির্বাচিত ইউপি সদস্য ও শার্শা উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মোরাদ হোসেন এসে র্যাব সদস্যদের উপর আবারো চড়াও হয়ে গালিগালাজ করে। এসময় র্যাব সদস্যরা মোরাদকেও গ্রেফতার করে মারপিট করে।খবর পেয়ে শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার ও যুগ্ম সম্পাদক রিপন হোসেন সেখানে গিয়ে ক্ষমা প্রার্থনার করে মোরাদকে র্যাবের হাত থেকে ছাড়িয়ে নেয়।শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, আশ্রয়ণ কেন্দ্রের ঘর দখল করতে গিয়ে সেখানে হট্রগোল বাধে। এসময় র্যাব সদস্যরা দুইজনকে গ্রেফতার করে থানায় সোপর্দ করেছে। এ ঘটনায় শার্শা থানায় একটি মামলা হয়েছে। আটকদের আদালতে পাঠান হয়েছে। জামাল হোসেন/এআরএ/এবিএস