বেনাপোল চেকপোস্টে কাস্টমস তল্লাশি কেন্দ্র থেকে নারায়ণ চন্দ্র নামে এক বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীর কাছ থেকে ২৮ কেজি ওজনের দুটি রাধাকৃষ্ণের মূর্তি উদ্ধার করেছে কাস্টমস কর্মকর্তারা। বুধবার সকাল ১০টার দিকে এ মূর্তি উদ্ধার করা হয়।চেকপোস্ট কাস্টমের সহকারী রাজস্ব অফিসার মাহবুব হোসেন জানান, বাংলাদেশি যাত্রী ভারত থেকে ফেরার পথে তার ব্যাগ তল্লাশিকালে ২৮ কেজি ওজনের মার্বেল পাথরের দুটি রাধাকৃষ্ণের মূর্তি পাওয়া যায়। আটক মূর্তি দুটি বেনাপোল কাস্টমস হাউজে জমা করা হয়েছে বলে তিনি জানান। জামাল হোসেন/এসএস/আরআইপি