দেশজুড়ে

না.গঞ্জে বিএনপির বিক্ষোভে পুলিশের বাধা

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে বাধা দিয়েছে পুলিশ। এছাড়া সমাবেশ চলাকালে পুলিশের উপস্থিতিতে তাদের অবরুদ্ধ করে রাখা হয়।সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের ডিআইটিতে বিএনপির কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।   বিক্ষোভ সমাবেশে নগর বিএনপির সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অ্যাড. তৈমুর আলম খন্দকার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নব নির্বাচিত সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান প্রমুখ।শাহাদাত হোসেন/এআরএ/পিআর