যশোরের শার্শা উপজেলার পল্লীতে মাঠ থেকে ফেরার সময় বজ্রপাতে জামাল উদ্দীন (৪৭) নামে এক গ্রাম্য চিকিৎসকের মৃত্যু হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। জামাল উদ্দিন উপজেলার উলাশী ইউনিয়নের রামপুর গ্রামের মৃত জবেদ আলীর ছেলে।স্থানীয়রা জানায়, সকালে একজন কৃষকের সঙ্গে মাঠে যান জামাল উদ্দিন। আকাশ মেঘলা দেখে বাড়ি ফিরছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শার্শা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বজ্রপাতে জামাল উদ্দীন নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মো. জামাল হোসেন/এএম/এমএস