দেশজুড়ে

শার্শায় ইয়াবাসহ নারী ব্যবসায়ী আটক

যশোরের শার্শায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রোজিনা বেগম (২৯) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।সোমবার সকালের দিকে শার্শার নাভারণ রেলওয়ে কলোনিপাড়া থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার জামির শেখের স্ত্রী।র‌্যাব-৬ এর (ডিএডি) কাওছার আজম জানান, তাদের কাছে গোপন সংবাদ আসে নাভারণ এলাকায় এক নারী মাদক ব্যবসায়ীর বাড়িতে মাদক কেনা-বেচা চলছে। এ সময় র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করেন। পরে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।আটক মাদক ব্যবসায়ীকে শার্শা সদর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে বলেও জানান ডিএডি কাওছার আজম। মো. জামাল হোসেন/এএম/এমএস