শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বহিরাগত প্রেমিক যুগলকে আটক করেছে প্রক্টরিয়াল বডি। সোমবার দুপুর দেড়টার দিকে তাদের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল সংলগ্ন টিলা থেকে আপত্তিকর অবস্থায় আটক করা হয়।প্রক্টর অফিস সূত্র জানায়, এমসি কলেজের প্রথম বর্ষের এক ছাত্র টুকের বাজার এলাকার অষ্টম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে এবং লামাগাজী এলাকার ফতেপুর মাদরাসার এক ছাত্র টুকের বাজার এলাকার তার খালাত বোনকে নিয়ে ক্যাম্পাসে ঘুরতে আসে। ক্যাম্পাসে এসে তারা ওই টিলায় গিয়ে অসামাজিক কাজে লিপ্ত হয়। খবর পেয়ে প্রক্টরিয়াল বডির লোকজন তাদের আপত্তিকর অবস্থায় অটক করে অফিসে নিয়ে আসে। পরবর্তীতে অপরাধ স্বীকার করে ভবিষ্যতে এ ধরনের অসামাজিক কাজ আর করবে না বলে মুচলেকা দিলে তাদের ছেড়ে দেয়া হয়।ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. রাশেদ তালুকদার বলেন, ক্যাম্পাসে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয়া হবে না। ভবিষ্যতে এই ধরনের কাজের সঙ্গে জড়িতদের শাস্তির সম্মুখীন করার কথাও বলেন তিনি।আব্দুল্লাহ আল মনসুর/এআরএ/পিআর