কক্সবাজার সদরের ঝিলংজা, খুরুশকুল, পিএমখালী ও ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. আলী হোসেন।নারী ও সাধারণ সদস্যদের শপথ বাক্য পাঠ করান কক্সবাজার সদর উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবুল ফয়েজ মুহাম্মদ আলাউদ্দিন খাঁন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী মো. আব্দুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ার্যম্যান জিএম রহিমুলাহ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মনিরুল আলম চৌধুরী প্রমুখ।ঝিলংজা ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ প্রার্থী টিপু সুলতান, খুরু স্কুলে আওয়ামী লীগ প্রার্থী জসিম উদ্দিন, পিএমখালীতে জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মাস্টার আবদুর রহিম এবং ভারুয়াখালী ইউপিতে বিএনপি দলীয় প্রার্থী শফিকুর রহমান সিকদারসহ ১২ জন নারী সদস্য ও ৩৬ জন সাধারণ সদস্য শপথ বাক্য পাঠে অংশ নেন। শপথ শেষে নবনির্বাচিতদের দায়িত্ব আন্তরিকভাবে পালনের অনুরোধ জানান জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টরা। উলেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত ৫ দফার তফসিলের আলোকে গত ২৭ মে কক্সবাজার সদরের ঝিলংজা, খুরুশকুল, পিএমখালী ও ভারুয়াখালী ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। সায়ীদ আলমগীর/এআরএ/আরএস