কুমিল্লায় ট্রাক চাপায় আ: হামিদ (৫৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার বুড়িচং উপজেলার নিমসার বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত আ: হামিদ বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের হালগাও গ্রামের বাসিন্দা।ময়নামতি হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশীদ জানান, সন্ধ্যার দিকে পথচারী আবদুল হামিদ নিমসার বাজার এলাকা দিয়ে রাস্তা পারাপার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।মো. কামাল উদ্দিন/এএম/এবিএস