দেশজুড়ে

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত

গাজীপুরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. শুভ (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক আহত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সিটি করপোরেশনের ভোগড়া এলাকায় ঢাকা বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. শুভ শেরপুরের শ্রীবর্দী থানার বাইয়াডাঙ্গা দক্ষিণপাড়া এলাকার সবদুল আলীর ছেলে। সবদুল আলী ভোগড়া এলাকার নূরুনবীর বাড়িতে সপরিবারে ভাড়া থাকতো। আহত কিশোরের নাম আল-আমিন (১৫)। সে ভোগড়া এলাকার আব্দুল খালেকের ছেলে। শুরুতর আহতাবস্থায় তাকে ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শুভকে সঙ্গে নিয়ে আল-আমিন মোটরসাইকেলে মীরেরবাজারের দিকে যাচ্ছিল। পথে ঢাকা বাইপাস সড়কের ভোগড়া এলাকার মহিলা জেলাখানার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলচালক ও আরোহী আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শুভকে মৃত ঘোষণা করেন।মো. আমিনুল ইসলাম/এএম/এবিএস