কুমিল্লা শিক্ষাবোর্ডে এ বছর এইচএসসি পরীক্ষায় পাসের হার ৬৪ দশমিক ৪৯ শতাংশ। যা গত বছরের তুলনায় বেশি। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো.কায়সার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। মো.কায়সার আহমেদ বলেন, গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৫৯ দশমিক ৮০ শতাংশ। এ বছর জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ৯১২ জন আর গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১ হাজার ৪৫২ জন শিক্ষার্থী। বোর্ড সূত্রে জানা যায়, এ বছর ১ লাখ ৮ হাজার ৩৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬৯ হাজার ৮৯৫ জন। এদিকে গত বছরের তুলনায় এ বছর শতভাগ উত্তীর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও বেড়েছে। এ বছর শতভাগ উত্তীর্ণ শিক্ষা প্রতিষ্ঠান ৮টি। গত বছর ছিল ৬টি। কামাল উদ্দিন/এসএস/আরআইপি