গাজীপুরের শ্রীপুরের একটি বাঁশঝাড় থেকে হাজেরা খাতুন (৪৭) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার নতুনপটকা এলাকা থেকে আগুনের পোড়া মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হাজেরা খাতুন স্থানীয় নতুনপটকা এলাকার আব্দুস সামাদের স্ত্রী।শ্রীপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল ছাত্তার জানান, বেলা ১২টার দিকে বাড়ি থেকে ১৫০ গজ দূরে একটি বাঁশঝাড়ে এক রাখাল গরু নিয়ে যাওয়ার সময় ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে। পরে স্থানীয়রা থানায় খবর দেয়। নিহদের শরীরের কাপড়, মাথার চুলসহ শরীরের বিভিন্নস্থানে আগুনে পোড়া রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। পরিবারের লোকজনের বরাত দিয়ে তিনি আরো জানান, রোববার রাতেও হাজেরা খাতুন তাদের বাড়িতে ছিলেন। সোমবার সকালে তাকে বাড়িতে দেখতে না পেলেও পরিবারের লোকজনের মনে করেছিলেন তিনি (হাজেরা খাতুন) হয়তো কোথাও গিয়েছেন। আমিনুল ইসলাম/এআরএ/এবিএস