দেশজুড়ে

বেনাপোল পাঠবাড়ি আশ্রমে ভারতীয় হাইকমিশনের দুই সেক্রেটারি

যশোরের বেনাপোলের নামাচার্য হরিদাস ঠাকুরের পাঠবাড়ি আশ্রম পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের ফাস্ট সেক্রেটারি রামাকান্ত গুপ্তা ও সেকেন্ড সেক্রেটারি শ্রীমতি মানস স্মৃতি। সোমবার বিকেলে আশ্রমের সেবাইতসহ নেতৃবৃন্দ তাদের স্বাগত জানান। তারা আশ্রমের মিউজিয়াম, পাতাল মন্দির, নিতাই-গৌর মন্দির, হরিদাস ঠাকুরের সাধন কুঠির ও মাধবিলতা বৃক্ষ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। তারা হরিদাস ঠাকুরের পাঠবাড়ি আশ্রমের মধ্যে সাড়ে ৫শ বছরের পুরনো সিদ্ধ তমাল বৃক্ষ ও সিদ্ধ মাধবীলতা বৃক্ষ দেখে মুগ্ধ হন। এই বৃক্ষতলে হরিদাস ঠাকুর ধ্যানে মগ্ন থাকতেন বলে জানা গেছে। এসময় আরো উপস্থিত ছিলেন যশোরের সহকারী পুলিশ সুপার ভাস্কর সাহা, আশ্রমের পরিচালনা পরিষদের সহ-সভাপতি তাপস বিশ্বাস, জগদীশ স্বর্ণকার, বিকাশ স্বর্ণকার, যুগ্ম-সম্পাদক সুকুমার দেবনাথ, সাংগঠনিক সম্পাদক জয়দেব সিংহ, দফতর সম্পাদক উজ্জল বিশ্বাস, গ্রন্থাগার সম্পাদক বিকাশ আইচ, শেখরদাস, বাবুলাল বিশ্বাস, সামন্ত দেবনাথ, সুমন দেবনাথ, রমেশ রায়, অভিজিৎ স্বর্ণকার ও আশ্রমের সেবাইত।জামাল হোসেন/এফএ/এবিএস