দেশজুড়ে

গাজীপুরে যুবকের মরদেহ উদ্ধার

গাজীপুরের ভোড়া হাজিবাগ এলাকা থেকে জসিম মিয়া (১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে এ মরদেহ উদ্ধার করা হয়।জসিম মিয়া ময়মনসিংহের কোতোয়ালি থানার বয়রা এলাকার একরাম হোসেনের ছেলে। তিনি গাজীপুর শহরের মারিয়ালি কলাবাগান এলাকায় থাকতেন।জয়দেবপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, ভোড়ার হাজিবাগ বিলের ধারে ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানের পরিত্যাক্ত বাড়ি সংলগ্ন ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। তার গলায় শ্বাসরোধ করে হত্যার চিহ্ন ও দুই উরুতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের গলায় রশি বাঁধা এবং প্যান্ট গাছের সঙ্গে ঝুলানো ছিল। তার মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুরে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।আমিনুল ইসলাম/এসএস/এমএস