দেশজুড়ে

ক্যামিকেল ছুড়ে ঝলসে দিল লাকীর শরীর

নিগার সুলতানা লাকী (৩৪) নামে এক গৃহবধূর উপর বিষাক্ত ক্যামিকেল ছুড়ে তার শরীর ঝলসে দিয়ে প্রতিপক্ষরা। গুরুতর আহত অবস্থায় তাকে নাভারন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় যশোরের শার্শা উপজেলার বাইকোলা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আলিমের স্ত্রী। স্বজনরা জানিয়েছেন, জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশীরা লাকীর গায়ে বিষাক্ত ক্যামিকেল ছুড়ে। এতে লাকীর মুখমণ্ডলসহ শরীরের অনেক স্থান ঝলসে গেছে।শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. এবিএম আক্তার মারুফ জানান, প্রাথমিকভাবে এটা অ্যাসিড কীনা তা বোঝা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে ক্যামিকেল জাতীয় দ্রব্য হতে পারে। এ ঘটনায় শার্শা থানায় যোগাযোগ করা হলে ওসি মনিরুজ্জামান জানান, বিষয়টি তাদের জানা নেই। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।জামাল/এমএএস/আরআইপি