দেশজুড়ে

কুমিল্লায় পন্যবাহী কাভার্ডভ্যানে আগুন

কুমিল্লার চৌদ্দগ্রামে পণ্যবাহী কাভার্ডভ্যানে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার পৌনে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বাতিসা রয়েল হোটেলে সামনে এ ঘটনা ঘটে। চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. নাজির আহমদ তথ্যটি নিশ্চিত করেছেন। জাগোনিউজকে তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বাতিসা রয়েল হোটেলের সামনে ঢাকাগামী ডায়মন্ড কার্গো সাভির্স পরিবহনের একটি কাভার্ডভ্যানে (ঝালুকাঠি-ট-১১-০০৯৮) দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গাড়িটির সামনের অংশ পুড়ে য়ায়। তবে এঘটনায় কেউ হতাহত হয়নি বলে তিনি জানান।এমএএস/আরআই