সাড়ে ছয় ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি টঙ্গীর অ্যালুমিনিয়াম ফয়েল তৈরির কারখানা ট্যাম্পাকো কোটিং লিঃ এ লাগা আগুন। বর্তমানে ফায়ার সার্ভিসের মোট ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে এইমাত্র পাওয়া তথ্য অনুযায়ী আগুন আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে এবং ভবনের বাকি অংশ ধসে পড়তে শুরু করেছে।গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আখতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, শনিবার সকাল ৬টায় বয়লার বিস্ফোরণের মাধ্যমে কারখানাটিতে আগুন লাগে। এসময় কারখানাটির একাংশ ধসে পড়ে। এ পর্যন্ত এ ঘটনায় ২১ জন নিহত ও প্রায় অর্ধশত আহত হয়েছেন।আমিনুল ইসলাম/এফএ/এমএস