যশোরের বেনাপোলে মাদক মামলায় সাজাপ্রাপ্ত চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতার আসামিদের রোববার দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে। এর আগে সকালের দিকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের ইয়াকুবের ছেলে জালাল উদ্দিন (৩৫), পুটখালী গ্রামের দাউদ আলীর ছেলে মজিবর রহমান (৩০), গাতিপাড়া গ্রামের কাওছার আলীর ছেলে লালটু (২৯) ও ভবারবেড় গ্রামের নাজির শেখের ছেলে সুমন (৩৪)। বেনাপোল পোর্ট থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মেজবাহ জানান, মাদক মামলার এসব আসামি পলাতক ছিলেন। এলাকায় ফিরেছেন এমন খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। দুপুরের দিকে তাদের আদালতে পাঠানো হয়েছে। মো. জামাল হোসেন/এএম/পিআর