দেশজুড়ে

ফেল করা ৩৯ শিক্ষার্থী পুনঃনিরীক্ষায় পাস

এইচএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষায় যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের ১৪৩ জনের ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৯ জন।  বাকিরা ভালো ফল নিয়ে উত্তীর্ণ হয়েছে। শনিবার দুপুরে ফলাফল প্রকাশ করা হয়। এর মধ্য দিয়ে অকৃতকার্য ৩৯ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে। যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাধব চন্দ্র রুদ্র জানান, এবছর ৩১ হাজার ৯৫৬জন পরীক্ষার্থী খাতা পুনঃনিরীক্ষার জন্য আবেদন করেছিল। পুনঃনিরীক্ষায় ১৪৩ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৯ জন ও অকৃতকার্য থেকে কৃতকার্য হয়েছেন ৩৯জন পরীক্ষার্থী। উল্লেখ্য, গত ১৮ আগস্ট এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়। ফলাফলে চমক সৃষ্টি করে যশোর বোর্ড। পাসের হার ৮৩ দশমিক ৪২ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছিল চার হাজার ৫৮৬ জন। এইচএসসি খাতা পুণঃনিরীক্ষার ফল প্রকাশের পর আরো জিপিএ-৫ ও পাসের হার যোগ হলো।মিলন রহমান/এএম/আরআইপি