দেশজুড়ে

প্রশিক্ষণের জন্য ভারত গেলেন ১৫ বিজিবি সদস্য

বর্ডার ম্যানেজমেন্ট কোর্সের জন্য বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৫ সদস্যর একটি দল বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে গেছেন। তারা ভারতে ঝাড়খান প্রদেশের হাজারিবাগ বিএসএফ হেড কোয়ার্টারে ১৫ দিনের কোর্সে অংশ নেবেন।সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তারা ভারতে যান। বিজিবি’র বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, সুবেদার দেলোয়ার হোসেনের নেতৃত্বে ১৫ সদস্যের বিজিবি’র দল ঢাকা পিলখানা থেকে ভারতের উদ্দেশ্যে রওয়ানা হন। সেখানে ১৫ দিনের বর্ডার ম্যানেজমেন্ট কোর্স শেষ করে দেশে ফিরবেন তারা।তিনি আরো জানান, ১৫ জনের মধ্য সুবেদার দুইজন, নায়েব সুবেদার একজন, হাবিলদার তিনজন, নায়েক তিনজন, ল্যান্সনায়েক দুইজন ও চারজন সৈনিক রয়েছেন। মো. জামাল হোসেন/এএম/আরআইপি