গাজীপুরের শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় ট্রাকচাপায় রমজান আলী (৩৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় চালক জাহাঙ্গীর আলম ও ট্রাকটি আটক করা হয়েছে।শুক্রবার দুপুর ১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রমজান আলী কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার মাছিমপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে। মাওনা মহাসড়ক থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ময়মনসিংহগামী একটি ট্রাক রমজানকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ ঘটনায় চালক জাহাঙ্গীর আলম ও ট্রাকটি আটক করা হয়েছে।মো. আমিনুল ইসলাম/এএম/আরআইপি