দেশজুড়ে

সীমান্ত সম্মেলন শেষে দেশে ফিরল প্রতিনিধি দল

ভারতের ত্রিপুরার রাজ্য অতিথিশালায় অনুষ্ঠিত তিন দিনের সীমান্ত সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন বাংলাদেশের ২৫ সদস্য বিশিষ্ট দল। বুধবার বিকেল ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে ফিরে প্রতিনিধি দলটি।দেশে ফিরে প্রতিনিধি দলের প্রধান ও মৌলভীবাজার জেলা প্রশাসক কামরুল হাসান আখাউড়াস্থল বন্দরের শূণ্যরেখায় সাংবাদিকদের বলেন, সীমান্তে অবৈধ চোরাচালান বন্ধ, মাদকদ্রব্য ও মানব পাচাররোধ, সীমান্ত পিলার সংস্কার, সীমান্তে যৌথ টহলদারি ছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সফল আলোচনা হয়েছে। তিনি আরো জানান, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-বিজয়নগর সীমান্ত এলাকায় একটি বর্ডার হাট গড়ার প্রস্তাবও ভারতের কাছে রাখা হয়েছে।সীমান্ত সম্মেলনে ভারতের পক্ষে পশ্চিম ত্রিপুরা, উত্তর ত্রিপুরা, উনকোটি, সিপাহীজলা, খোয়াই ও ধলাইয়ের জেলার জেলা ম্যাজিস্ট্রেট এবং বিএসএফ’র ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।এর আগে গত সোমবার দুপুরে তিন দিনের সীমান্ত সম্মেলনে যোগ দিতে ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার ও রাঙামাটির জেলা প্রশাসক এবং পুলিশ সুপারসহ প্রশাসনের ২৫ সদস্যের একটি প্রতিনিধি দল আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরায় যান।এমএএস/আরআই