অনলাইন নিউজপোর্টাল জাগোনিউজ২৪.কম`র কক্সবাজার জেলা প্রতিনিধি সায়ীদ আলমগীরের নানা কক্সবাজার সদরের ঈদগাঁওর জালালাবাদ ফরাজীপাড়া নিবাসী মাস্টার মমতাজুল হক ইন্তেকাল করেছেন। শুক্রবার দুপুর সাড়ে তিনটায় কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে...রাজেউন)। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর। তিনি ফরাজীপাড়ার মৃত শহর মুল্লুকের ছেলে ও চার মেয়ে ৫ ছেলের জনক। শনিবার সকাল সাড়ে নয়টায় ফরাজীপাড়া কেন্দ্রীয় মসজিদ মাঠে তার জানাজা শেষে সামাজিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে। তার মৃত্যুতে পরিবার আত্মীয়-স্বজন ও এলাকায় শোকের ছায়া নেমেছে। সায়ীদ আলমগীর/এমএএস/পিআর