দেশজুড়ে

বিদেশি মদ বিয়ারসহ আটক ৩

কক্সবাজারের উখিয়ায় বিদেশি মদ ও বিয়ারসহ তিন পাচারকারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরের দিকে তাদের আটক করা হয়। বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কোট বাজার আলহেরা হোটেলের সামনে থেকে পাচারের জন্য মজুদ ২২ বোতল রাম ডালাই, ৩০ বোতল বিদেশি মদ আটক করা হয়। এ সময় রাজাপালং ইউনিয়নের সিকদার বিল গ্রামের শামশুল আলমের ছেলে মো. ইউনুস (২০) ও মধ্য ডিগলিয়া পালং এলাকার মৃত সুলতান আহমদের ছেলে হেলাল উদ্দিনকে (১৮) আটক করা হয়েছে। ওসি আবুল খায়ের আরো জানান, ইনানী পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে ৫০ ক্যান বিয়ারসহ এক পাচারকারীকে আটক করেছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে সোনারপাড়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি টমটমে তল্লাশি চালিয়ে এসব বিয়ার আটক করা হয়। এ ঘটনায় পালংখালী ইউনিয়নের থাইংখালী এলাকার বেলাল উদ্দিনের ছেলে আনোয়ার ইসলামকে (২৪) আটক করা হয়। সায়ীদ আলমগীর/এএম/এবিএস