দেশজুড়ে

কুমিল্লায় বিএনপি-জামায়াতের ৫১৭ জনের বিরুদ্ধে মামলা

কুমিল্ল­ার মনোহরগঞ্জে পুলিশের উপর হামলার অভিযোগে বিএনপি-জামায়াতের ৫১৭ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।মনোহরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ইমাম হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।মনোহরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. সাদেকুর রহমান জাগোনিউজকে জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার সরসপুর ইউনিয়নের শাহপুর বাজার এলাকায় স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংর্ঘষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা করে।এ ঘটনায় শনিবার সকালে থানা পুলিশের এসআই মো. ইমাম হোসেন বাদী হয়ে বিএনপি-জামায়াতের ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০০ জনকে আসামি করে সন্ত্রাস দমন আইনে একটি মামলাটি দায়ের করেন।এমএএস/আরআই